প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:১৮ এএম (ভিজিট : ৭)

আজ বুধবার, ১৫ জুলাই ২০২৬ ● ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৯ মুহররম ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১০৯৯ - ক্রুসেডাররা বাইতুল মোকাদ্দাস দখল করে
১৫৮৮ - বৃটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়।
১৮১৫ - ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন।
১৮৫৭ - কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত।
১৯১২ - ব্রিটেনে সামাজিক জীবনবীমা কার্যক্রম চালু হয়।
১৯৩৫ - কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।
১৯২৭ - অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন। এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।
১৯৩৯ - নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।
১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে।
১৯৪৮ - জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন যুদ্ধে বিরতির নির্দেশ।
১৯৭৩ - বাংলাদেশ এর সংবিধান প্রথম সংশোধনী পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে ৪৭ অনুচ্ছেদে দুটি নতুন উপধারা সংযোজন করা হয়। এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও অন্যান্য অপরাধের জন্য আইন পাস ও তা কার্যকর করা হয়।
১৯৭৫ - মহাশূন্যের কক্ষপথে আমেরিকার এপোলো ও রাশিয়ার সূ্যয়ে নভোযানের সংঘর্ষে বিস্কোরণ।
১৯৭৭ - বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৮৭ - তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম।
১৯৯৮ - বাংলাদেশ সরকার কর্তৃক 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়' নামে নতুন মন্ত্রণালয় গঠন।
২০১০ - ভারতীয় টাকার প্রতীক (₹) ভারত সরকার সর্বসমক্ষে প্রকাশ করে।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৬০৬ - রেমব্রন্ট, হল্যান্ডীয় শিল্পী।
১৮২০ - অক্ষয়কুমার দত্ত, বাংলা সাহিত্যের প্রবন্ধকার।
১৮৬১ - শরৎকুমারী চৌধুরাণী, বাঙালি লেখিকা।
১৮৯৩ - নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী।
১৯০৩ - কুমার স্বামী কামরাজ নাদার, ভারত-রত্নে সম্মানিত রাষ্ট্রনেতা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী।
১৯১৭ - নূর মুহাম্মদ তারাকি, আফগান রাজনীতিবিদ ও আফগান কমিউনিস্ট নেতা।
১৯২৫ - বাদল সরকার, বাঙালি নাট্যব্যক্তিত্ব।
১৯৪১ - রশীদ হায়দার, বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক এবং মুক্তিযুদ্ধ গবেষক।
১৯৫৪ - মারিও কেম্পেস, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।
১৯৫৯ - ভিনসেন্ট লিন্ডন, ফরাসি অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা।
১৯৬১ - ফরেস্ট হুইটেকার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
১৯৭৬ - ডিয়ান ক্রুগা, জার্মান-মার্কিন অভিনেত্রী ও ফ্যাশন মডেল।
১৯৭৭ - কিতানা বাকের, মার্কিন মডেল ও অভিনেত্রী।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৮১৭ - গেরাসিম স্তেপানোভিচ লেবেদেফ, রুশ অভিযাত্রী, ভাষাবিদ, অনুবাদক, সংগীতজ্ঞ, লেখক ও ভারতবিদ্যা বিষয়ের পণ্ডিত।
১৮৭৮ - দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, সাময়িকীর সম্পাদক এবং সমাজ সংস্কারক।
১৯০৪ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।
১৯১৯ - হের্মান এমিল ফিশার, নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ।
১৯৬০ - লরেন্স টিবেট, মার্কিন অপেরা সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র ও বেতার অভিনেতা।
১৯৭৭ - রুশ লেখক কনস্তানতিন ফেদিনে।
২০১০ - বুলবুল আহমেদ, বাংলাদেশি চলচ্চিত্র ও টিভি অভিনেতা।
২০১২ - সেলেস্ট হোম, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
২০১৭ - মার্টিন ল্যান্ডাউ, মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট।
ছুটি ও অন্যান্য :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস (বাংলাদেশ)
বিশ্ব যুব দক্ষতা দিবস
ডেল্টা টাইমস/সিআর/এমই