
আজ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ● ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৬ সফর ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৬৫৮ - মোগল সম্রাট আওরঙ্গজেব দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।
১৭১৩ - রাশিয়ার জার পিটার দ্য গ্রেটের ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী পারস্য উপসাগরের পানি সীমা পর্যন্ত নিজেদের সাম্রাজ্য। ক্রমবিস্তারের লক্ষ্যে জর্জিয়াকে ইরান থেকে পৃথক করার প্রথম পদক্ষেপ নিয়েছিল।
১৭৯৮ - নেপোলিয়ন বোনাপার্ট মিসরের যুদ্ধে জয়লাভ করেন।
১৮৩১ - নেদারল্যান্ডের অন্তর্গত বেলজিয়াম স্বাধীনতা লাভ করে।
১৮৬৬ - লন্ডনে কলেরায় শতাধিক লোকের মৃত্যু হয়।
১৮৮৩ - ভারতের প্রথম রঙ্গমঞ্চ স্টার থিয়েটার তথা অধুনা বিনোদিনী থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৮৪ - লর্ডসে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।
১৮৮৮ - ব্রিটিশ নাগরিক জন বয়েড ডানলপ বায়ুচালিত টায়ার আবিষ্কার করেন।
১৯৫৪ - জেনেভা সম্মেলন শেষে ভিয়েতনাম এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৯ - মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত প্রথম বাণিজ্যতরী সাগরে ভাসানো হয়।
১৯৬৮ - আসামের করিমগঞ্জে দিব্যেন্দু ও জগন্ময় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদ হন।
১৯৬৯ - চাঁদে মানুষের প্রথম পৌঁছানো।
১৯৭৬ - মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের ফাঁসি কার্যকর।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৬২০ - জিন পিকার্ড, ফরাসি জোর্তির্বিদ।
১৬৬৪ - ম্যাথিউ প্রায়র একজন ইংরেজ কবি এবং কূটনীতিক।
১৬৯৩ - টমাস পেলহাম-হোলস, নিউক্যাসলের প্রথম ডিউক
১৭১০ - পল মোরিং, জার্মান শল্যচিকিৎসক।
১৭৬২ - টিমোথি হাইনম্যান, রাস্তা নির্মাণের পথপ্রদর্শক।
১৮১৬ - পল রয়টার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ উদ্যোগপতি ও রয়টার সংবাদসংস্থার প্রতিষ্ঠাতা।
১৮৬৩ - সি. অব্রে স্মিথ, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৮৭৭ - মহর্ষি নগেন্দ্রনাথ প্রচারিত যোগ - ভক্তি মার্গের একজন সিদ্ধ সাধক ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী।
১৮৯৩ - হান্স ফালাডা, জার্মান লেখক।
১৮৯৯ - হার্ট ক্রেন আমেরিকার কবি।
১৮৯৯ - আর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন উপন্যাসিক, ছোটগল্প রচয়িতা এবং সাংবাদিক।
১৯০৯ - মনোরঞ্জন ভট্টাচার্য, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অগ্নিযুগের বিপ্লবী।
১৯১১ - মার্শাল ম্যাকলুহান, কানাডিয়ান লেখক ও তাত্ত্বিক।
১৯১১ - উমাশঙ্কর যোশী, ভারতীয় বিখ্যাত বিদ্বজ্জন, কবি এবং ঔপন্যাসিক।
১৯২৩ - রুডলফ মার্কাস, কানাডীয় বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ।
১৯৩০ - আনন্দ বখশী, ভারতীয় কবি ও গীতিকার।
১৯৩৪ - চান্দু বোর্দে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
১৯৪৪ - জন আত্তা মিলস, ঘানার আইনজীবী, রাজনীতিবিদ, ঘানার ৩য় প্রেসিডেন্ট।
১৯৪৫ - জিওফ ডাইমক, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৪৫ - ব্যারি রিচার্ডস, সাবেক ও বিখ্যাত দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৪৭ - চেতন চৌহান, সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৪৮ - বেপে গ্রিলো, ইতালীয় কৌতুকাভিনেতা, অভিনেতা ও একটিভিস্ট।
১৯৫১ - রবিন উইলিয়ামস, আমেরিকান অভিনেতা, গায়ক এবং প্রযোজক।
১৯৫৭ - স্টিফান লোফভেন, সুইডিশ ইউনিয়ন নেতা ও রাজনীতিবিদ ও ৩৩ তম প্রধানমন্ত্রী।
১৯৬০ - অমর সিং চমকিলা, ভারতীয় গায়ক এবং গীতিকার।
১৯৬৮ - আদিত্য শ্রীবাস্তব , ভারতীয় অভিনেতা যিনি ভারতীয় টিভি সিরিজ সিআইডিতে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত ।[১]
১৯৭১ - শার্লত গ্যাঁসবুর, ব্রিটিশ-ফরাসি অভিনেত্রী ও গায়িকা।
১৯৭৫ - রবীন্দ্র পুষ্পকুমারা, শ্রীলঙ্কার ক্রিকেটার।
১৯৮৯ - জুনো টেম্পল, ইংরেজ অভিনেত্রী।
১৯৯০ - জেসন রয়, ইংলিশ ক্রিকেটার।
১৯৯৭ - কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ, বিশিষ্ট সাংবাদিক নেতা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১০০৫ - ইবনে সাম্হ, স্পেনের বিখ্যাত মুসলিম গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং চিকিৎসক।
১৭৯৬ - রবার্ট বার্নস, স্কটিশ কবি ও গীতিকার।
১৯০৬ - উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় ব্যারিস্টার এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি।
১৯৩৫ - বাঙালি সঙ্গীতজ্ঞ দিনেন্দ্রনাথ ঠাকুর।
১৯৪৩ - চার্লস উইলিয়াম প্যাডক, আমেরিকান দৌড়বিদ।
১৯৪৪ - ক্লজ ফন স্টফেনবার্গ, জার্মান সামরিক কর্মকর্তা ও ক্যাথলিক অভিজাত সম্প্রদায়ভূক্ত ব্যক্তি।
১৯৪৬ - গোয়ালবার্তো ভিলারয়ল, বলিভিয়ার প্রেসিডেন্ট।
১৯৫০ - জন সি. উডস, নুরেমবার্গ বিচারের মৃত্যুদণ্ড কার্যকরকারী আমেরিকান জল্লাদ।
১৯৫১ - মহাকবি কায়কোবাদ নামে সুপরিচিত কাজেম আলী কোরেশি।
১৯৬৭ - আলবার্ট লুথুলি, নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান শিক্ষক ও রাজনীতিবিদ।
১৯৭২ - জিগমে দর্জি ওয়াংচুক, ভুটানের তৃতীয় ড্রূক গ্যালাপ (রাজা)।
১৯৭২ - র্যালফ ক্রেগ, আমেরিকান অ্যাথলেট।
১৯৭৬ - আবু তাহের, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
১৯৯৮ - অ্যালান শেপার্ড, মার্কিন নৌ বৈমানিক ও নাসার নভোচারী।
২০০৪ - এডওয়ার্ড বি লুইস, মার্কিন জিনবিজ্ঞানী।
২০১২ - ডন উইলসন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
২০১৫ - ই. এল. ডোক্টোরও, আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও নাট্যকার।
২০১৭ - ডেবোরা ওয়াটলিং অভিনেত্রী
২০১৭ - জন হার্ড (অভিনেতা), আমেরিকান চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
ডেল্টা টাইমস/সিআর/এমই