নরসিংদীতে খালের পানিতে ডুবে একসঙ্গে চার শিক্ষার্থীর মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে একসঙ্গে চার মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার

2026-07-16T15:34:02+06:00
2026-07-16T15:34:02+06:00
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে খালের পানিতে ডুবে একসঙ্গে চার শিক্ষার্থীর মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১২০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে একসঙ্গে চার মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো উপজেলার বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার দুই মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮), এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার ছাত্রী ছিল।


স্থানীয়রা জানায়, মাদরাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী বাড়িতে ফিরে পাশের একটি খালে গোসল করতে নামে। সাঁতার না জানায় তাবিয়া, আয়েশা ও জান্নাতসহ চারজন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় একটি খালে ছয় শিক্ষার্থী গোসল করতে নেমেছিল। এ সময় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়। বাকি দুজন কোনোভাবে খালের পাড়ে উঠে প্রাণে বেঁচে যায়।


রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান বলেন, "হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"










  এই ক্যাটেগরির আরো সংবাদ