টেকসই উন্নয়ন ও সুশাসন নিয়ে জাবিতে তরুণ সংগঠকদের কর্মশালা

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক একটি কর্মশালা

2026-07-15T20:06:02+06:00
2026-07-15T20:06:02+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

টেকসই উন্নয়ন ও সুশাসন নিয়ে জাবিতে তরুণ সংগঠকদের কর্মশালা
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ৯)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাজেদুর রহমান ও সহকারী অধ্যাপক তামান্না আজিজ তুলি।


কর্মশালার মূল সেশন পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। তিনি দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতি ও এর প্রভাব, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তথ্য অধিকার আইন প্রয়োগের কৌশল ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।


এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “অর্থনীতি, সমাজ এবং পরিবেশ—এই তিন জায়গায় যদি আমরা সঠিকভাবে ভারসাম্য বজায় রাখতে চাই, তাহলে আমাদের এমন একটি সরকার প্রয়োজন যা আলোকিত মানুষদের দ্বারা পরিচালিত হয়। আমাদের এমন প্রতিষ্ঠান প্রধান দরকার, যিনি নিজে নৈতিকভাবে আলোকিত ব্যক্তি। আজকের এই আলোচনা সফল হবে যদি আমরা আলোকিত মানুষ তৈরি করতে পারি। তাহলে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন—এসব হবে শুধু সময়ের ব্যাপার।”


উল্লেখ্য, কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন, জাবি থিয়েটার, রিদম, জুডো, ধ্বনি, জাবি রিসার্চ সোসাইটি, জলসিঁড়ি, জাবি সিনে সোসাইটি, নাট্যম, জাবি বিজ্ঞান ক্লাব, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাবি ড্যান্স ক্লাব, আরফি, ডিবেটিং সোসাইটি, জাবি সাংবাদিক সমিতি, ফটোগ্রাফি ক্লাব, তরী, বাঁধন, জাবি বন্ধুসভা, সনাতন বিদ্যার্থী সংসদ, জাবি রোটার‍্যাক্ট ক্লাব, জাবি হাইয়ার স্টাডিজ ক্লাব, লিও ক্লাব, ইচ্ছা, সুস্বর, জাবি প্রেসক্লাব, পিডিএফ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, রেড ক্রিসেন্ট ইয়ুথ এবং চেজ ক্লাবসহ ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


ডেল্টা টাইমস/সামিয়া তাসনীম স্বাতী, 










  এই ক্যাটেগরির আরো সংবাদ