দুর্যোগে বঞ্চিত শিক্ষার্থীরা পাবেন পুনঃপরীক্ষার সুযোগ

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যেসব শিক্ষার্থী কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন

2026-07-15T17:17:43+06:00
2026-07-15T17:17:43+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

এইচএসসি ২০২৬
দুর্যোগে বঞ্চিত শিক্ষার্থীরা পাবেন পুনঃপরীক্ষার সুযোগ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৮)

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যেসব শিক্ষার্থী কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


বুধবার (১৫ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান তিনি।


তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে পাঁচটি জেলায়—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে—পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে চট্টগ্রাম বোর্ডের বাইরেও ঢাকাসহ দেশের কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।


শিক্ষার্থীদের জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপটির কথা বিবেচনা করে মন্ত্রী বলেন, যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


এদিকে এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংসদে মন্ত্রী জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।











  এই ক্যাটেগরির আরো সংবাদ