ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার

2026-07-11T20:09:33+06:00
2026-07-11T20:54:53+06:00
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:০৯ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৮:৫৪ পিএম  (ভিজিট : ১২৫)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোয়াদি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।


তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।


ওসি হেলাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।’









  এই ক্যাটেগরির আরো সংবাদ