দেশসেরা প্রধান শিক্ষক হলেন সোনারগাঁওয়ের বিলকিস

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শিক্ষা

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.

2026-07-11T19:59:54+06:00
2026-07-11T19:59:54+06:00
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

দেশসেরা প্রধান শিক্ষক হলেন সোনারগাঁওয়ের বিলকিস
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৭)
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস :  ফাইল ছবি

ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস : ফাইল ছবি

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শনিবার এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।


এর আগে তিনি ১২ বার সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৮ বার নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং ৪ বার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।


বি. আর. বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।


আগামী ১৫ জুলাই রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হবে।


এ ব্যাপারে বি. আর. বিলকিস বলেন, ‘সবার অনুপ্রেরণা, ভালোবাসা ও সমর্থন আমাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার মানোন্নয়নে আমার কাজ অব্যাহত থাকবে।’




ডেল্টা টাইমস/গিয়াস কামাল










  এই ক্যাটেগরির আরো সংবাদ