শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসরুমে বসবে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা

দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর মনিটরিংয়ের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং

2026-07-06T19:34:26+06:00
2026-07-06T19:38:08+06:00
সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

শিক্ষামন্ত্রী জানালেন
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসরুমে বসবে সিসি ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৩৪ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৭:৩৮ পিএম  (ভিজিট : ১২)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর মনিটরিংয়ের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


সোমবার (০৬ জুলাই) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) অনুষ্ঠিত '২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গড়ে তুলতে হবে, যাতে যেকোনো সময় যেকোনো শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়।


তিনি বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট এখনও অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এ কারণে শিক্ষক-শিক্ষার্থীরা সেগুলো ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন। তাই দেশের শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না।


শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মর্যাদা বাড়ানো জরুরি। শিক্ষা কাঠামো এমনভাবে সাজাতে হবে, যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত হন।


নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।











  এই ক্যাটেগরির আরো সংবাদ