মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির ২৩ সদস্যের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

মাধ্যমিক শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা

2026-07-03T20:14:15+06:00
2026-07-03T20:24:09+06:00
শনিবার, ০৪ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির ২৩ সদস্যের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৮:২৪ পিএম  (ভিজিট : ২২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাধ্যমিক শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন আজিজুর রহমান কিরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গাজীপুর সদর, গাজীপুর।

কমিটির অন্য বাকী সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুল্লাহ, মো. দেলোয়ার হোসেন, মুন্সী মুহা. আব্দুল মান্নান, সদস্য- এ.কে.এম. জাহাঙ্গীর আলম, মো. সেলিম তালুকদার, শরীফ মো. মোর্তজা আহসান, সুরাইয়া আশরাফী, ইমন আমির, মো. আলী আশরাফ খান, মো. মফিজুল ইসলাম, মো. সেলিম আকতার, মোছা. কামরুন্নাহার, ফকির জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মো. জাকির হোসেন মোল্লা, মো. কামরুল ইসলাম, এস.এম সাইফুল আলম, শামীম আহমেদ খান, মো. ফেরদৌস হোসেন, মোহাম্মদ ইউনুছ ও মিলন কৃষ্ণ হাওলাদার।

সংগঠন সূত্রে জানা গেছে, মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতারা অবসরে যাওয়ায় কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, কর্মকর্তাদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মাধ্যমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে নবগঠিত কমিটি ভূমিকা রাখবে। শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট মহল নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, আজিজুর রহমান কিরণের নেতৃত্বে সংগঠনটি মাধ্যমিক শিক্ষা অফিসারদের পেশা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে। মাধ্যমিক শিক্ষা প্রশাসন, শিক্ষার মানোন্নয়ন এবং বর্তমান সরকারের কার্যক্রম বাস্তবায়নে গঠনমূলক অবদান রাখবে মেধাবি এই নতুন নেতৃত্ব।

ডেল্টা টাইমস/এসআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ