হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল

2026-06-29T16:53:52+06:00
2026-06-29T16:53:52+06:00
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৪)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ১৪৫ শিশুর শরীরে। সোমবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬২৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। অর্থাৎ এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭১৬ শিশুর।


গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪১ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার চার। এই সময়ে ৯৬২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এক হাজার ৪১ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ২১১ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৩ হাজার ৮০৬ জন, যাদের মধ্যে ৮০ হাজার ১৯৩ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।










  এই ক্যাটেগরির আরো সংবাদ