এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। সোমবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা

2026-06-29T15:24:18+06:00
2026-06-29T18:11:53+06:00
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:২৪ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ৬:১১ পিএম  (ভিজিট : ৫৫)
আহসান হাবিব : সংগৃহীত ছবি

আহসান হাবিব : সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)  চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। সোমবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে তিনি এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।

কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি, অর্থ পাচার এবং আর্থিক অনিয়মসংক্রান্ত একাধিক আলোচিত অনুসন্ধান কার্যক্রমে নেতৃত্ব দেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


নতুন চেয়ারম্যানের রাজস্ব প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের কারণে এনবিআরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশের রাজস্ব আহরণ, কর প্রশাসনের আধুনিকায়ন এবং কর ফাঁকি প্রতিরোধেও নতুন গতি আসবে বলে মনে করছেন তারা।










  এই ক্যাটেগরির আরো সংবাদ