চাঁদপুরে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা এলাকায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে

2026-06-25T19:57:47+06:00
2026-06-25T19:57:47+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

চাঁদপুরে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৪৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা এলাকায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত ৪ থেকে ৫ দিন আগের। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার কলাকান্দা হানিরপাড় গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন সকালে কলাবাগানের ভেতরে দুর্গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি মতলব উত্তর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

স্থানীয়রা জানায়, মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত কোন তথ্য দিতে পারেননি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো হওয়ায় শরীরের বিভিন্ন অংশ পচে গেছে এবং কিছু অংশ পোকামাকড় ও বন্যপ্রাণির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ