রায়গঞ্জে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন কর্মশালা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার

2026-06-24T17:27:11+06:00
2026-06-24T17:27:11+06:00
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

রায়গঞ্জে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন কর্মশালা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে "নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা" শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে নিমগাছি মৎস্য চাষ অফিস চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে এবং রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. খালেক কনক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রশাসন পরিচালক এস এম রেজাউল করিম, রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আবু সাঈদ, নিমগাছি মৎস্য অফিসের প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।

এ ছাড়া রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার সরকারি পুকুরের সুফলভোগী সদস্যরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।


ডেল্টা টাইমস্/সিআর/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ