জামালপুরে লাগেজে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম (ভিজিট : ৩৩)

প্রতীকী ছবি
জামালপুরের ইসলামপুরে মাছের ঘের থেকে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের লাগেজবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) রাত ৩টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় লাগেজের ভিতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রাত ১০টার দিকে বেনুয়ারচর বাজার পাশে আলমাছ আলীর মালিকানাধীন একটি মাছের ঘেরের এক কোণে একটি লাগেজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সন্দেহ হলে তারা লাগেজটি খুলে ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মরদেহে পচন ধরেছে। এ কারণে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই যুবককে হত্যার পর মরদেহটি লাগেজে ভরে মাছের ঘেরে ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেল্টা টাইমস্/আইইউ