চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, থামিয়ে দিলো বিজিবি

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার (১৯ জুন) রাতে ওই

2026-06-20T11:05:20+06:00
2026-06-20T11:05:20+06:00
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, থামিয়ে দিলো বিজিবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ৪১)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার (১৯ জুন) রাতে ওই ২০ জনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। বর্তমানে বিজিবির বাধার মুখে তারা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ভারতীয় অংশে অবস্থান করছেন।

শনিবার সকালে বিজিবির ৫৯ ব্যাটায়িলনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে আসতে বাধা দেয়। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নিয়েছেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থায় করছে। আমরা সীমান্তে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ