টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার আটিয়া

2026-06-19T15:48:12+06:00
2026-06-19T15:48:12+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। একপর্যায়ে বিদ্যালয়ের পাশের পুকুরে গোসলে নামলে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার ডিউটি অফিসার এস এ হাবিব বলেন, সকালে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।


ডেল্টা টাইমস্/আইইউ 









  এই ক্যাটেগরির আরো সংবাদ