কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

বাড়ির গাছের কাঁঠাল নিয়ে কথা কাটাকাটির জেরে কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ

2026-06-18T13:53:20+06:00
2026-06-18T13:53:20+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ৫২)

বাড়ির গাছের কাঁঠাল নিয়ে কথা কাটাকাটির জেরে কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে সদর উপজেলার চৌধুরীহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই গা ঢাকা দেয় ওই ব্যক্তির ছেলে ও পুত্রবধূ।  

নিহত বৃদ্ধের নাম আবদুর রাজ্জাক। তিনি সদর উপজেলার চৌধুরীহাটি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকে ছেলে আলম মিয়া স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় থাকেন। বাড়ির গাছের কাঁঠাল নিয়ে বুধবার সন্ধ্যায় আবদুর রাজ্জাকের সঙ্গে তার ছেলে আলম মিয়া ও পুত্রবধূর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ঘরের মেঝেতে ফেলে কিল-ঘুষি দেন আলম ও তার স্ত্রী। এতে অসুস্থ হয়ে পড়েন আবদুর রাজ্জাক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভুঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ