জামালপুরে সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।গতকাল সোমবার (১৫

2026-06-16T13:50:19+06:00
2026-06-16T13:50:19+06:00
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

জামালপুরে সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ৮৪)

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

গতকাল সোমবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার ঝাউডাংগা বিওপির ১০৭৮নং পিলারের কাছে এই পুশইনের চেষ্টার এই ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা তা প্রতিহত করে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা থেকে ৩৫ বছরের এক ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তারপর বিজিবি ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে ওই ব্যক্তিকে আবারও শূন্যরেখায় পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছে।

স্থানীয় বাসিন্দা মকুল হোসেন বলেন, এক ব্যক্তি বাংলাদেশে ঢোকার চেষ্টা করার সময় বিজিবি ও আমরা বাধা দেই। সে প্রথমে নিজেকে বাংলাদেশি দাবি করে। কিন্ত সে কোনো ঠিকানা বলতে পারেনি। পরে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বিএসএফ কৌশলে এখন দুর্গম পাহাড়ি অঞ্চল দিয়ে পুশইনের চেষ্টা করছে। রাতে একজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ