গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) গোবিন্দগঞ্জের আদর্শ প্রি-ক্যাডেট স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান। সঞ্চালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিতাই চন্দ্র।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা এনসিপির সদস্য সচিব রাহাত ইবনে শাহিদ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে দলের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে দলীয় কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
ডেল্টা টাইমস্/আইইউ