বগুড়ার শেরপুর উপজেলার ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক হিরন সরকার। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তবিবুর রহমান (তবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান মাস্টার, খানপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুল মজিদ লিটন, ক্রীড়া সম্পাদক আব্দুল রাজ্জাক সরকার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব জামাত আলী, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবলু, এবং ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন।
এছাড়াও যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ আলী, যুগ্ম আহ্বায়ক মজনু মিয়া, শামীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নতুন সভাপতি হিরন সরকার মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করার জন্য শেরপুর-ধুনটের গণমানুষের নেতা, সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবুর রহমান তবি এবং খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব মোস্তফা কামালসহ উপস্থিত দলীয় নেতাকর্মীকে।
নবগঠিত কমিটির সভাপতি হিরন সরকার বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেন, "ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। এই লক্ষ্য অর্জনে আমি দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।"
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে নতুন সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান।
ডেল্টা টাইমস্/সিআর/শহিদুল ইসলাম শাওন/জেড এইচ