হবিগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিউটি আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের

2026-06-06T17:19:17+06:00
2026-06-06T17:19:17+06:00
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

হবিগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৫৯)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিউটি আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বিউটি আক্তার (২৫) ওই গ্রামের ওমানপ্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যরা বসতঘরের ভেতরে বিউটি আক্তারের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ