নাটোরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৪০ পিএম (ভিজিট : ৭৮)

সংগৃহীত ছবি
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুর মৃত্যূ হয়েছে। এসময় আহত হয়েছে শিশুর বাবা, মা ও দাদি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, দুপুরে আকিব নামে এক প্রকৌশলী পরিবারসহ রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না এলাকায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে আকিব, তার স্ত্রী এ্যানী, ৪ বছরের অপর সন্তান ইহান ও আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপর শিশু ইহানের মৃত্যু হয়। হতাহতদের সবার বাড়ি রাজশাহীর লক্ষীপুরে।
ডেল্টা টাইমস্/আইইউ