দেলদুয়ারে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো. রাশেদ সরকার, দেলদুয়ার (টাঙ্গাইল)

সারাদেশ

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রাম আদালত

2026-06-03T20:39:47+06:00
2026-06-03T20:39:47+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

দেলদুয়ারে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মো. রাশেদ সরকার, দেলদুয়ার (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১৬৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (৩ জুন ২০২৬ইং) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম,  উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাহানাজ আক্তার।  

এসময় গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন সচিত্র প্রতিবেদন প্রদর্শন করা হয়। এছাড়াও স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তাবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 










  এই ক্যাটেগরির আরো সংবাদ