ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

বরিশালে ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের

2026-05-26T15:00:59+06:00
2026-05-26T15:00:59+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালে ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাত।

এ দিকে দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাজ পরিবহনটি ভাঙচুর করেছেন। এ সময় ওই মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপি যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে তার আগেই বাসচালক ও তার সহকারী কৌশলে পালিয়ে যান।

এর সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।

তিনি জানান, মোটরসাইকেলে ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ঢাকা থেকে বরিশালের উজিরপুরে বাড়িতে ঈদ করতে ফিরছিলেন।

পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এ সময় তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ