মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে : আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী

2026-05-29T15:18:18+06:00
2026-05-29T15:18:18+06:00
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে : আইনমন্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ৬৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রাক্তন ছাত্র হিসেবে এই অঙ্গনকে, শৈলকূপাকে শান্তিপূর্ণ রাখার জন্য। আপনার সন্তানের আগামী ভবিষ্যৎ রক্ষা করার জন্য। বেহেশতের টিকিট বিক্রি করার যে বা যারা দায়িত্ব নিয়েছেন, সেই জায়গাটায় আপনারা জনসচেতনতা বৃদ্ধি করে একটি বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তুলবেন। আমি আপনাদের পাশে থাকব।

আইনমন্ত্রী বলেন, আমার দল করার দরকার নেই। আপনাদের আমি বলছি না যে, আপনারা আমার দল করবেন। আমার পাশে থাকেন, মাদক নির্মূলে কাজ করুন। মাদক এবং মৌলবাদ যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে, সন্ত্রাস ও দুর্নীতি যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে, সে বিষয়ে আমি আপনাদেরকে আমার স্বপ্নের সারথি হিসেবে পাশে চেয়েছি। আশা করি, সেই স্বপ্নের পথে আপনারা আমাকে সহযোগিতা করবেন।









  এই ক্যাটেগরির আরো সংবাদ