সাজেকে বজ্রপাতে ৩ মাসের শিশুর মৃত্যু, একই পরিবারের আহত ৬

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও

2026-05-25T16:05:23+06:00
2026-05-25T16:05:23+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাজেকে বজ্রপাতে ৩ মাসের শিশুর মৃত্যু, একই পরিবারের আহত ৬
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ২৮)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) রাত ৩টার দিকে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা (৩ মাস)। আহতরা হলেন- প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), নয়ন চাকমা (২৫), রেশমি চাকমা (২০), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)। তারা সবাই একই পরিবারের সদস্য।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সবাই ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ তাদের ঘরের ওপর বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্রতায় ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন অংশ ফুটো ও নষ্ট হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিন মাসের শিশু উজ্জ্বল চাকমার মৃত্যু হয় এবং ঘরের ভেতর থাকা বাকি ছয়জন গুরুতর আহত হন।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা বলেন, 'রাতে আমরা বজ্রপাতের বিকট শব্দ শুনতে পেয়েছিলাম। সকালে জানতে পারি আমার এলাকায় এক শিশু নিহত হয়েছে এবং একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপ্পল বাপ্পী চাকমা বলেন, 'ভোরের দিকে বজ্রপাতে আহত একই পরিবারের ছয়জন হাসপাতালে আসেন। জরুরি চিকিৎসা শেষে পাঁচজন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে একজন হাসপাতালে ভর্তি আছেন, তবে তিনিও আশঙ্কামুক্ত।'

তিনি আরও জানান, নিহত শিশুটির শরীরে বাহ্যিক কোনো পোড়া বা আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, গভীর রাতে বজ্রপাতের অতি বিকট শব্দে আতঙ্কিত হয়ে ‘হার্ট অ্যাটাক’ (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) করায় শিশুটির মৃত্যু হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ