নেত্রকোণার হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:২৯ পিএম (ভিজিট : ৩৫)

প্রতীকী ছবি
নেত্রকোণার মদনে গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামের এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) সকালের দিকে উপজেলার বাগজান গ্রামের সামনের হাওরে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাহী নেওয়াজ খাঁ’র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির সামনের হাওরে ঘাস খাওয়ার জন্য আমিনুল ইসলাম এরশাদ গরু রেখে আসেন। বৃষ্টি শুরু হলে তিনি গরুগুলো আনতে যান। এ সময় বজ্রপাতের কবলে পড়েন তিনি। বৃষ্টি থামলে এলাকার লোকজন তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে তার স্বজনরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেল্টা টাইমস্/আইইউ