সরকারি-বেসরকারি কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:৪২ পিএম (ভিজিট : ২৮)

ফাইল ছবি
দেশের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৪ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ছুটি অপরিবর্তিত থাকলেও, ঈদুল আজহার ছুটির তালিকায় সংশোধনী আনা হয়েছে।
সংশোধিত তালিকা অনুযায়ী ঈদের ছুটি ২২ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে।
এর আগে প্রকাশিত প্রজ্ঞাপনে ছুটির সময় নির্ধারণ করা হয়েছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত।
ডেল্টা টাইমস্/আইইউ