সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:৩৯ পিএম (ভিজিট : ৩১)

প্রতীকী ছবি
টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) দুপুরের দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী মো. রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া, একই এলাকার মো. শওকত আলীর ছেলে লিমন (১৪) ও মো. সোলায়মানের ছেলে মো. সাইমন (১৪)। তারা সবাই করোটিয়া এইচ এম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে টাঙ্গাইলগামী একটি সিএনজি অটোরিকশা বাংড়া কালিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিমন ও সাইমনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেল্টা টাইমস্/আইইউ