সীমান্তে বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

লালমনিরহাটে বিজিবির বাধায় দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২২

2026-05-23T10:05:03+06:00
2026-05-23T11:24:33+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুঁটি স্থাপনের চেষ্টা
সীমান্তে বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:০৫ এএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ১১:২৪ এএম  (ভিজিট : ৭৪)

লালমনিরহাটে বিজিবির বাধায় দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২২ মে) বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০-এস এর কাছে এ ঘটনা ঘটে।
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসী জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দহগ্রাম আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০-এস এর কাছে খুঁটি স্থাপনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবির দহগ্রাম ক্যাম্পের সদস্যরা বাধা দেন।

এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিফোনে আলোচনা হয়।

আলোচনার পর বিএসএফ তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর বিজিবি সদস্যরাও নিজ নিজ ক্যাম্পে ফিরে আসেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ১৭৪ বিএসএফ সদস্যরা একই উপজেলার কলসীমুখী সীমান্ত এলাকায় বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালান। সে সময়ও বিজিবির বাধার মুখে তারা পিছু হটে স্থান ত্যাগ করেন।

বিজিবির রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধভাবে খুঁটি স্থাপনের প্রচেষ্টা বিজিবি প্রতিহত করেছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ