ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ মে)

2026-05-22T17:24:19+06:00
2026-05-22T17:24:19+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৮১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হেসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাউছার শেখ, হাকিমপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার আনম নিয়ামতুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, পৌর বিএনপি সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ যুবদল, ছাত্রদলের নেতা কর্মীর অবস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নাহিদা আক্তার। 
এসময় খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ পাবেন, যা কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।











  এই ক্যাটেগরির আরো সংবাদ