গড়াই নদীতে ডুবে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। বুধবার (২০ মে) দুপুরে শহর সংলগ্ন হরিপুর সংযোগ

2026-05-20T18:51:16+06:00
2026-05-20T18:51:16+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

গড়াই নদীতে ডুবে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। বুধবার (২০ মে) দুপুরে শহর সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে ইফতি তাইফ (১৮) ও নুরুল ইসলামের ছেলে সাকিব (১৯)।

ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ