ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্য হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী

2026-05-20T13:02:27+06:00
2026-05-20T13:02:27+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:০২ পিএম   (ভিজিট : ৪১)

দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্য হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার মুদি দোকানদার শাহিন আলমের মেয়ে সাবিহা (সাড়ে ৪ বছর) এবং ছেলে সিয়াম (৩)।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া পুকুরসদৃশ গভীর গর্তে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক ডা. আলিফ মো. নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরে বিষয়টি থানাকে জানানো হয়।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান এনামুল হক বলেন, বাড়ির পাশের মাঠের উত্তরে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল, যেখানে পানি জমে যায়। ধারণা করা হচ্ছে, ছোট ছেলে সিয়াম প্রথমে সেখানে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন সাবিহাও ডুবে যায়।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক মোছা. শাপলা বেগম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডেল্টা টাইমস/আনোয়ার সাদাত/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ