প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:১৪ পিএম (ভিজিট : ৭৭)

হাকিমপুরে মাদক মামলাসহ বিভিন্ন জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগৃহীত ছবি
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-সহ বিভিন্ন জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে। পরে বৃহস্পতিবার (১৪ মে) তাদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।
হাকিমপুর থানা সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন— বিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামের মো. রশিদুল ইসলাম (৩২), ভবানীপুর (মন্ডলপাড়া) গ্রামের মো. মোফাজ্জল হোসেন (৪৭), হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের মো. মাহাবুব আলম (৪৯), বিরামপুর উপজেলার কাটলা গ্রামের মো. শাহিনুর ইসলাম (২৫), ভবানীপুর (মন্ডলপাড়া) গ্রামের মো. কাওসার হোসেন (৪২), হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকার শ্রী দীপক সিং (২৮) এবং দক্ষিণ মাধবপাড়া গ্রামের মো. রাহুল (২২)।
অন্যদিকে, জিআর নং-৯৫/১৮ (বদরগঞ্জ) মামলার ওয়ারেন্টভুক্ত রায়ভাগ গ্রামের মো. মোস্তাক আহমেদ (৫২) এবং জিআর নং-১৫৯/২০ (হাকিমপুর), জিআর নং-৮৯১/২১ (বগুড়া সদর) ও জিআর নং-১৩/১৩ (হাকিমপুর) সংক্রান্ত ৭টি মাদক মামলার আসামি দেবখণ্ডা গ্রামের মো. সাখাওয়াত হোসেন ওরফে শওকত (৩৫)-কেও গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ডেল্টা টাইমস্/তাছির উদ্দিন বাপ্পি/আইইউ