রেলক্রসিংয়ে আন্ডারপাস-ওভারপাস নির্মাণের উদ্যোগ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:১৯ পিএম (ভিজিট : ৪৬)

সংগৃহীত ছবি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রেল ক্রসিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনে আন্ডারপাস-ওভারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ময়মনসিংহে বিভিন্ন সড়ক, রেল স্টেশন পরিদর্শন শেষে সিটি করপোরেশন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশের যেকোনও উন্নয়ন কাজে বড় বাধা হচ্ছে, ভূমি অধিগ্রহণ জটিলতা। সরকারি জমি কম থাকায় প্রাইভেট জমি অধিগ্রহণের ক্ষেত্রে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। যার কারণে এগিয়ে নেওয়া যাচ্ছে না ঢাকা-সিলেট রুটের কাজ।’
এর আগে সিটি করপোরেশন এলাকায় অসহায় মানুষদের স্বাস্থ্য কার্ড বিতরণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এ সময় ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস্/আইইউ