খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে

2026-05-13T19:30:08+06:00
2026-05-13T19:36:30+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৩০ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ৭:৩৬ পিএম  (ভিজিট : ৫৩)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মিরাজ ফকিরের ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দুই শিশু তাদের মায়ের সঙ্গে নানাবাড়ি নাজিরপুরের আমতলা গ্রামে বেড়াতে আসে। দুপুরে বাড়ির পাশের খালে একসঙ্গে গোসল করতে নামে তারা। একপর্যায়ে পরিবারের সদস্যরা শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে খালের ঘাটসংলগ্ন পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্নিগ্ধা মিত্র বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার সময় তাদের মধ্যে কোনো প্রাণের স্পন্দন ছিল না।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ