রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

‎রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ মে) সকালে

2026-05-12T16:25:39+06:00
2026-05-12T16:25:39+06:00
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ১৪৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‎রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১১ মে) সকালে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মতিহার থানার বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং ধরমপুর দক্ষিণপাড়া এলাকার এজাজুল হকের ছেলে আলী হাসান মো. মুজাহিদ (২২)। তারা দুজনেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

‎পুলিশ জানায়, গত ৯ মে রাত আনুমানিক ৯টার দিকে হৃদয় নামের এক যুবকসহ তিন-চারজন ভুক্তভোগী তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করে। এ সময় তুষারের বাবা জানান, তিনি বাড়িতে নেই। পরে তুষারকে কেন খোঁজা হচ্ছে জানতে চাইলে অভিযুক্তরা বিষয়টি পরে জানা যাবে বলে জানায় এবং এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ না করার জন্য হুমকি দেয়।

পরদিন ১০ মে সকাল ১০টার দিকে তুষার অভিযুক্ত হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়িভাবে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।

‎পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। ‎এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। অন্য আসামিরা হলেন- শামীম (৫৫), হৃদয় (২২), আশিক (২২), মুহিন (১৮) ও আলী হাসান মো. মুজাহিদ (২২)।

অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযান চালিয়ে মামলার ৪ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ