রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে প্রাণ হারালেন আরেক বাংলাদেশি যুবক

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

রাশিয়া ইউক্রেন যুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আ. রহিম (৩০) নামে এক যুবক ড্রোন হামলায় নিহত হয়েছে। নিহত আ. রহিম

2026-05-12T12:59:05+06:00
2026-05-12T12:59:05+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে প্রাণ হারালেন আরেক বাংলাদেশি যুবক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৫৯ পিএম   (ভিজিট : ৭৭)

রাশিয়া ইউক্রেন যুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আ. রহিম (৩০) নামে এক যুবক ড্রোন হামলায় নিহত হয়েছে। নিহত আ. রহিম রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করে যুদ্ধে অংশগ্রহণ করেছিল।

নিহত আব্দুর রহিম জেলার ফুলবাড়িয়া উপজেলার।পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। আ. রহিম গত বছর রাশিয়া গিয়েছিলেন। আজিজুল হক পুটিজানা ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্জ জামাযাতের সভাপতি।

মঙ্গলবার (১২ মে) সকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. আফরোজা আক্তার রাশিয়া ইউক্রেন যুদ্ধে আ. রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপনি যখন যখন নামটা বলছেন তখন আমার কলিজাটা কেপে উঠে। কারণ, আব্দুর রহিম আমার আত্মীয় হয়। আমরা চাই সরকার যেন দ্রুত রহিমের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে।

এর আগে গত ২ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় আ:রহিমসহ দুই বাংলাদেশি ও এক নাইজেরিয়ান যুবকের মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে গত বছরের অক্টোবর মাসে রাশিয়ায় যান রহিম। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি সেখানে কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন। পরে জানতে পারেন, চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। বিষয়টি তিনি পরিবারের কাছ থেকে গোপন রেখেছিলেন বলেও দাবি স্বজনদের।

গত ২ মে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জেরও ময়মনসিংহের দুই যুবকের মৃত্যু হয়। একই হামলায় আরও একজন বাংলাদেশি আহত হয় এবং একজন নাইজেরিয়ান নাগরিক নিহত হয়।

নিহতের বাবা আজিজুল হক ছেলের মৃত্যুতে শোকাহত কণ্ঠে বলেন, ‘রহিম যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। জানলে আমি কখনোই তাকে সেখানে যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেছে। আমার ছেলেকে আর ফিরে পাব না।’

নিহত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আ. রহিম ও কিশোরগঞ্জ জেলার রহিমগঞ্জ উপজেলার রিয়াদ রশিদ (২৮), একই হামলায় লিমন দত্ত নামের আরেক বাংলাদেশি সেনা আহত হয়েছেন এবং একটি পা হারিয়েছেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ