অপতথ্যের যুগে স্বাধীন গণমাধ্যম কমিশনের প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

গণমাধ্যম

গণমাধ্যমের স্বাধীনতা, সম্মান ও মর্যাদা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের

2026-05-11T21:11:27+06:00
2026-05-11T21:11:27+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

অপতথ্যের যুগে স্বাধীন গণমাধ্যম কমিশনের প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ১১৬)
ফাইল ছবি

ফাইল ছবি

গণমাধ্যমের স্বাধীনতা, সম্মান ও মর্যাদা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে। সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিশন গঠন করা হবে, যাতে এটি কোনো আরোপিত কাঠামো হিসেবে বিবেচিত না হয়।

সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা রোডে বেঙ্গল সেন্টারে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ব এখন একটি রূপান্তরের সময় অতিক্রম করছে। ডিজিটাল প্রযুক্তি ও অনলাইন মিডিয়ার বিস্তৃত ব্যবহারে তথ্যপ্রবাহ যেমন দ্রুত ও সহজ হয়েছে, তেমনি অপতথ্য ও বিকৃত তথ্যের বিস্তারও বেড়েছে। মানুষকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়া বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকার একদিকে যেমন অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে চায়, অন্যদিকে জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষাও দিতে চায়। সরকার দায়িত্ব গ্রহণের আগেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চলছে বলেও জানান তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারে নতুন ধরনের সংকট তৈরি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নতুন কর্মকৌশল প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে এশিয়া পোস্টের কলাকুশলী, সাংবাদিক ও বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ