বিভাজন দূর করে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণ করতে চাই: সংস্কৃতিমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

দেশে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, সমাজের সব ধরনের বিভাজন

2026-05-11T17:55:26+06:00
2026-05-11T17:55:26+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিভাজন দূর করে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণ করতে চাই: সংস্কৃতিমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৪৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, সমাজের সব ধরনের বিভাজন ও সংঘাত দূর করে একটি শান্তিময় ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণ করতে চাই। 

সোমবার (১১ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে এক বিশেষ প্রাক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সরকার বৈচিত্র্যের মধ্যে ঐক্য আনতে চায়।
আমরা সমাজের বিভাজন দূর করে সংঘাত ও অশান্তি দূর করার মাধ্যমে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই নতুন জাগরণ আনার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কে প্রশাসন, কে বড় নেতা এগুলো কিছুই না। সবাই বাংলাদেশের মানুষ এবং সবাই স্বাধীনভাবে কাজ করবেন।

সভায় বক্তব্য দেন ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নজরুল বিশ্ববিদ্যালয় ভিসি ড. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ সাম্মী।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ