বগুড়ার শেরপুরে ব্র্যাকের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

সারাদেশ

বগুড়ার শেরপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) বিকেলে

2026-05-04T16:44:36+06:00
2026-05-05T18:09:46+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বগুড়ার শেরপুরে
বগুড়ার শেরপুরে ব্র্যাকের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৪৪ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৬:০৯ পিএম  (ভিজিট : ১৪৭)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৪ মে) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের আলতাদিঘী বোডের হাট এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।


গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় শেরপুর উপজেলার শতাধিক বাছুর অংশ নেয়। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে উৎপাদিত বাছুরগুলো প্রদর্শন করেন স্থানীয় কৃষক ও খামারিরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাজী আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ট্রেনিং অফিসার মামুন-অর-রশিদ, জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. সোহেল আলম, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলী সুরাইয়া, রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোবাশ্বের হুসাইন পলাশ, ভেটেরিনারি সার্জন ডা. মো. হেলাল উদ্দিন এবং এরিয়া সেলস ম্যানেজার মো. রুবেল হোসেনসহ অনেকে।


“ভালো জাতেই ভবিষ্যৎ গড়ে”—এ স্লোগানে আয়োজিত প্রতিযোগিতায় শতাধিক খামারি অংশ নেন। প্রতিযোগিতায় ৯০টি বাছুর প্রদর্শিত হয়। এর মধ্যে ২০টি বাছুরের খামারিকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি উপস্থিত সকল খামারিকে সৌজন্য পুরস্কার প্রদান করে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।


দিনের শেষে সন্ধ্যায় প্রদর্শিত হয় নাটক ‘সুখের খনি’।


ডেল্টা টাইমস্/সিআর/শহিদুল ইসলাম শাওন/জেড এইচ











  এই ক্যাটেগরির আরো সংবাদ