পানি উন্নয়ন বোর্ড অপ্রয়োজনীয় প্রকল্প নিলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, পানি উন্নয়ন বোর্ড অপ্রয়োজনীয় প্রকল্প নিলে ব্যবস্থা

2026-05-05T16:25:19+06:00
2026-05-05T16:25:19+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পানি উন্নয়ন বোর্ড অপ্রয়োজনীয় প্রকল্প নিলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ৮২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, পানি উন্নয়ন বোর্ড অপ্রয়োজনীয় প্রকল্প নিলে ব্যবস্থা নেওয়া হবে। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জের সার্কিট হাউসে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে সেটা মেনে নেওয়া যায় না। অভিযোগ এসেছে- ফসল রক্ষা বাঁধের নামে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে। ফলে কৃষকদের নানান সমস্যায় পড়তে হয়। আমাদের এমন কিছু খুঁজে বের করতে হবে যাতে কৃষকদের কোনোও সমস্যায় না পড়তে হয়।

মন্ত্রী বলেন, সুনামগঞ্জ এক ফসলি অঞ্চল। এই ফসল ঘরে তুলতে পারলে কৃষকদের সারা বছর চলে। সেই ফসল যেন ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে প্রকল্প তৈরি করার ব্যবস্থা নিতে হবে। শুধু ঠিকাদার পোষার জন্য আর টাকা এদিক সেদিক করার জন্য যেন আর অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা না হয়। কেউ এমন করলেও অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

শিলাবৃষ্টিতে যে সব ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয় সেগুলো মেরামতে সরকার পদক্ষেপ নেবে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি ক্ষতিগ্রস্তরা যেন ভালো করে তাদের বসতভিটা পুনরায় নির্মাণ করতে পারেন সেই দিকেও বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ