হাকিমপুরে চোরাই মালসহ তিনজন গ্রেপ্তার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ২:৪৭ পিএম (ভিজিট : ২৪২)

সংগৃহীত ছবি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) রাতে ডাঙ্গাপাড়া রেলগেট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলো—রাসেল বাবু (২০), পিতা আব্দুর রাজ্জাক; সুমন বাবু (২২), পিতা আজমল হোসেন—উভয়ের বাড়ি পাউশগাড়া এলাকায়; এবং সিফাত (১৯), পিতা মোহাম্মদ ওয়াজেদ আলী, বাড়ি লোহাচওড়া এলাকায়।
এ ঘটনায় হাকিমপুর থানায় নিয়মিত মামলা (নং-০৩, তারিখ ০৩/০৫/২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় রুজু করা হয়।
গ্রেপ্তারের পর আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেল্টা টাইমস্/তাছির উদ্দিন বাপ্পি/আইইউ