সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:০৯ এএম আপডেট: ০২.০৫.২০২৬ ১১:০৯ এএম (ভিজিট : ৭২)

একদিনের সফরে আজ শনিবার সকালে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯ টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
সফরের শুরুতেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। পরে তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন।
এছাড়া নগরীতে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে, বাসিয়া খাল খনন কর্মসূচি ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ অনুষ্ঠানেরও উদ্বোধন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরীজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে সফরসূচি অনুযায়ী জানা যায় দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই