সভাপতি আবুল হোসেন-সম্পাদক রবীন, কোষাধ্যক্ষ ছগির

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচনে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি, চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক

2026-04-28T22:06:39+06:00
2026-04-28T22:06:39+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচন
সভাপতি আবুল হোসেন-সম্পাদক রবীন, কোষাধ্যক্ষ ছগির
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:০৬ পিএম   (ভিজিট : ৬১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচনে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি, চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক এবং দৈনিক দেশ রূপান্তর ও ইনডিপেনডেন্ট টিভির মো. ছগির হোসেন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনি ফলাফলে তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া। 

নির্বাচনে বাকি ১৮টি পদের মধ্যে সহ-সভাপতি দৈনিক হুংকারের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট, দৈনিক মানবজমিনের খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টিভির এসএম শাকিল, সহ-সাধারণ সম্পাদক বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক দৈনিক আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন, ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন এবং সদস্য পদে দ্য ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার ও গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার বলেন, ‌দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচিত সব সদস্যকে নিয়ে একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব হিসেবে গড়ে তুলব।

নবনির্বাচিত শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীন বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সংগঠনকে আরও গতিশীল করে, সামনের দিকে এগিয়ে নিতে কাজ করব।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ