শেরপুরে প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূল্যে কৃষি উপকরণ

শেরপুর প্রতিনিধি:

সারাদেশ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।সোমবার

2026-04-27T16:28:18+06:00
2026-04-27T16:28:18+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেরপুরে প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূল্যে কৃষি উপকরণ
শেরপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৫৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফজলুল হক চৌধুরী অকুল, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান সহ জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, প্রান্তিক ও ক্ষুদ্র কয়েক শতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য প্রত্যেক কৃষককে আউশ ধান বীজ ৫ কেজি ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়।


ডেল্টা টাইমস্/রফিক মজিদ/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ