সিংগাইর এলজিইডিতে ‘অপ্রতিরোধ্য’ মহাবুল

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মহাবুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও

2026-04-26T17:12:01+06:00
2026-04-26T17:12:01+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

একই কর্মস্থলে ১৪ বছর
সিংগাইর এলজিইডিতে ‘অপ্রতিরোধ্য’ মহাবুল
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ১৫৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মহাবুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। টানা ১৪ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, দীর্ঘদিন একই অফিসে কর্মরত থাকার কারণে উপজেলা এলজিইডি কার্যালয়ে প্রভাবশালী অবস্থান তৈরি করেছেন মহাবুল ইসলাম। একাধিকবার বদলির আদেশ হলেও বিভিন্নভাবে তা ঠেকিয়ে তিনি সিংগাইরেই থেকে গেছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, অফিসের বিভিন্ন কার্যক্রমে তিনি প্রভাব বিস্তার করে আসছেন।

অভিযোগ রয়েছে, বিভিন্ন উন্নয়নকাজে ঠিকাদারদের কাছ থেকে উপজেলা প্রকৌশলীর নাম ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়া হতো। এছাড়া ভবন নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, ভবনের নকশা অনুমোদনের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করা হতো। টাকা না দিলে ফাইল দীর্ঘদিন আটকে রাখা হতো বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভবন পরিকল্পনা অনুমোদন কমিটিতে নিয়ম অনুযায়ী সহকারী প্রকৌশলীর সদস্যসচিব থাকার কথা থাকলেও সেখানে উপ-সহকারী প্রকৌশলী মহাবুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে প্রায় ৮ থেকে ৯ মাস আগে রাস্তার নির্মাণকাজের মান নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রকাশ্যে অপমান করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তখন ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মহাবুল ইসলাম কুষ্টিয়া, ঢাকা, সাভার ও সিংগাইরের বিভিন্ন এলাকায় বিপুল সম্পদের মালিক হয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপ-সহকারী প্রকৌশলী মহাবুল ইসলাম। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।”

এ বিষয়ে জানতে মানিকগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস. এম. লুৎফর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


ডেল্টা টাইমস্/আইইউ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ