প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:১৩ পিএম (ভিজিট : ৫৯৯)

সংগৃহীত ছবি
বাজারে এখনও পাওয়া যাচ্ছে মিষ্টি আলু। এ আলু শুধু নামেই মিষ্টি নয়, এতে লুকিয়ে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। বিশেষজ্ঞরা বলছেন, নানা জটিল রোগ নিয়ন্ত্রণে রাখতে পারে সিদ্ধ মিষ্টি আলু।
ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন থেকে জানা যায়, নানা জটিল রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে মিষ্টি আলু।
পুষ্টিবিদরা বলছে, মিষ্টি আলুর সকল পুষ্টিগুণ পেতে তা সিদ্ধ করে খেলে বেশি উপকারিতা মেলে। আসুন এক নজরে জেনে নিই, সিদ্ধ মিষ্টি আলুর কিছু উপকারিতা সম্পর্কে-
১। সিদ্ধ মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখর করতে পারে। ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে।
২। মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি শরীরে আয়রন শোষণে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৩। মিষ্টি আলুর ভিটামিন বি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে, বিপাকে কাজ করে।
৪। মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম হরমোন ভারসাম্য নিয়ন্ত্রণ করে, পেশী ও স্নায়ুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে।
৫। হাড়ের বিকাশে দারুণ কাজ করতে পারে মিষ্টি আলুতে থাকা মেঙ্গানিজ।
৬। নাম মিষ্টি আলু বলে ডায়াবেটিস রোগীরা এ আলু এড়িয়ে যাবেন না। চিকিৎসকরা বলছেন, মিষ্টি আলুতে প্রচুর ফাইবার ও গ্লাসেমিক ইনডেক্স কম থাকায় রক্ত প্রবাহে সুগারের মাত্রা ধীর করে দেয়।
৭। মিষ্টি আলুতে কোনো ফ্যাট বা চর্বি নেই। তাই ওজন নিয়ন্ত্রণে নিয়মিত ডায়েট লিস্টে রাখতে পারেন মিষ্টি আলুকে।
৮। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও দারুণ কাজ করতে পারে মিষ্টি আলু।
৯। মিষ্টি আলুর ফাইবার এবং পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে কাজ করে।
১০। পেট, কিডনি এবং স্তন ক্যানসারের ঝুঁকি কমাতেও কাজ করতে পারে মিষ্টি আলু।
উল্লিখিত উপকারিতাগুলো পেতে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। পুষ্টিবিদরা বলছেন, রান্না করা মিষ্টি আলুর তুলনায় সিদ্ধ মিষ্টি আলুতে বেশি পরিমাণে পুষ্টি উপাদান থাকে। তাই ডায়েট লিস্টে নিয়মিত রাখুন সিদ্ধ মিষ্টি আলু।
ডেল্টা টাইমস্/আইইউ