ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটিতে নতুন নেতৃত্বের জয়যাত্রা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:০২ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির ১২তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল কাদের (হল: বিজয় একাত্তর) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ রাজিব মিয়া (হল: মাস্টার দা সূর্যসেন)।
ক্লাবের সদস্যদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে আগামী মেয়াদের জন্য নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত এই কমিটি আগামী ৮ মাস ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় ক্লাবের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি এবং সংশ্লিষ্ট রেজুলেশন আগামীকাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং ক্লাবের ১৪তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান শিগগিরই আয়োজন করা হবে। এ বিষয়ে সময়সূচি ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
ডেল্টা টাইমস্/সিআর/আইইউ