ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্য হয়েছেন বিশ্ব‌বিদ্যালয়ের মার্কেটিং বিভা‌গের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাষ্ট্রপতি

2026-04-23T13:31:44+06:00
2026-04-23T13:31:44+06:00
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ১৯)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্য হয়েছেন বিশ্ব‌বিদ্যালয়ের মার্কেটিং বিভা‌গের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাকে সিন্ডিকেটে সদস্য মনোনয়ন দিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২৩(১)(এফ) ও ২৩(৩) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অবশিষ্ট কার্যকালের দায়িত্ব পালনের নিমিত্তে সিন্ডিকেটের সদস্য হিসেবে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ